বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মুফাসসীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় পাহাড়পুর জেলা জামায়াত কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের রংপুর বিভাগের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম হাদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সদস্য হাফেজ মাওলানা রহমতুল্লাহ আজাদী প্রমূখ।
সম্মেলনে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী ও জেলা সেক্রেটারি মাওলানা এরশাদুল হকসহ ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে দিনাজপুর জেলার সকল ওয়ায়েজীন ও মুফাসসীরিনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন