দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘এ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন