দিনাজপুরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মুরাদ আহমেদের সঞ্চালনায় এবং জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ ও আখতারুজ্জামান জুয়েল
দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার ।
মতবিনিময় সভায় জেলা ও কোতোয়ালি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জেলার ১০টি ইউনিয়ন পৌর বিএনপি থেকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন