বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে ২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনটি শূন্য হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে।
নোট: অভিযোগের বিষয়টি তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ‘অভিযোগ’ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন