‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,প্রবীণ তাইজুল ইসলাম। বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব,সাংবাদিক আকতার হোসেন বকুল।
এসময় সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন ও পৌরসভার ফিল্ড সুপারভাইজার মো মুরাদ ইসলাম, আটাপুর ইউনিয়ন ফিল্ড সুপারভাইজার দেব দুলাল পাহান,আতিকুর রহমান, মাহাবুব আলম,আমিনুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাঁরা দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের ভান্ডার। পরিবার ও সমাজে প্রবীণদের যথাযথ সম্মান, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, আজকের সমাজ ও পরিবার গঠনে প্রবীণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথনির্দেশনা হিসেবে কাজ করে। তাই জীবনের শেষ পর্যায়ে প্রবীণদের একাকিত্ব ও অবহেলা দূর করে তাঁদের পাশে দাঁড়াতে হবে।
সভায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, প্রবীণদের কল্যাণে সরকার বয়স্ক ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে প্রবীণদের জন্য মর্যাদাপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে র্যালিটি। এ সময় প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন