দিনাজপুরের নবাবগঞ্জ প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা কর্মকর্তা আব্দুল কুদ্দুসসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এ বছর নবাবগঞ্জ উপজেলায় প্রায় ৭৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন