দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণ দিবস উপলক্ষে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল—দীর্ঘায়ুর যুগ: দীর্ঘতর জীবনের জন্য ব্যবস্থাসমূহের পুনর্বিবেচনা যার ভাবার্থ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি, এনজিও কর্মী, উপজেলার প্রবীণ ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুরক্ষা, সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রবীণদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে প্রবীণদের হাতে বৃক্ষ উপহার হিসেবে দেয়া হয়। উল্লেখ্য, প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন