জমির বিরোধে দিনাজপুরের বীরগঞ্জে প্রভাবশালীদের বাধার কারণে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বেলায়েত মোহাম্মদ আলী ও বুলেটের বিরুদ্ধে । এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার বীরগঞ্জ থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে গত পাচঁ ধরে পাশের সরু পথ দিয়ে কোনোরকম চলাচল করলেও সেই রাস্তাটিও মঙ্গলবার বন্ধ কর দেওয়ায় চরম বিপাকে পড়েছেন পরিবারটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার নিজপাড়া ইউনিয়নের আদিবাসীপাড়ার সরেজমিনে দেখা গেছে, পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির চতুর্পাশে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দিয়েছেন। কোনরকমের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই তাদের।
ভুক্তভোগী নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর আদিবাসিপাড়া নিবাসী অমিজ উদ্দিনের ছেলে মো: আমিনুল ইসলাম বলেন, ‘ দারিয়াপুর মৌজার ৩৯২ খতিয়ানের ৩২১৩ দাগের ছয় শতাংশ জমি ক্রেয় করে বাড়ি নির্মাণ করে অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। কিন্তু তফশীল ভুক্ত জমি নিয়ে একই এলাকার লিয়াকতের ছেলে বেলায়েত, মোহাম্মদ আলী ও জহুরতের ছেলে বুলেট স্থানীয় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। আমি ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করি। রাস্তা বন্ধ করার কারণে কয়েকদিন ধরে ভ্যান বের করতে পারছি না। আমার পরিবারের সদস্যদের নিয়ে অবরুদ্ধ হয়ে আছি।
ভুক্তভোগী আমিনুল ইসলামের স্ত্রী জানান,গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কল্যানী বাজারে জনৈক রবিউল ইসলাম এর দোকানের সামনে একটি শালিস বৈঠক বসে। উক্ত বৈঠকে বিবাদীগণ আমাকে উক্ত রাস্তা দিয়া চলাচল করিতে দিবে না মর্মে হুমকি প্রদান করে। তার পর থেকেই চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, ওইখানে বাঁশের বেড়া দেওয়ায় শ্রমজীবী মানুষ এবং শিশু শিক্ষার্থীরা স্কুল যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের তুলে দ্রুত হাসপাতালে যাওয়ার উপায় নেই তাদের।
এ বিষয়ে বেলায়েত এর সঙ্গে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই পরিবারগুলো আমাদের অনেক অত্যাচার করে। তার বিভিন্ন স্থানে অভিযোগ করে আমার হয়রানি করেছে। তাই আমার ছোট ভাই রাগ করে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।’
জন চলাচলের রাস্তা বন্ধের বিষয়ে স্বীকার করে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান,উভয়পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন