দিনাজপুরের বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজার সংলগ্ন মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু তাহের।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাহাবুব হোসেন বুলেট, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিজার আলী, আব্দুল রাজ্জাক, শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার আহ্বায়ক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর কবির বাবু।
টুর্নামেন্টে রানীরবন্দর ফুটবল একাডেমি ও এইচআরএফসি বাংলাবান্ধা, তেঁতুলিয়া অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে শত শত দর্শনার্থী উপস্থিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে খেলা উপভোগ করেন।
আয়োজকদের মধ্য থেকে আলমগীর কবির জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন