কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (২অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় বক্তারা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে শুধু উৎপাদনের পরিমাণ বাড়ালেই হবে না; কাজের গুণগত মান, দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার এবং অপচয় রোধের দিকেও গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। মানুষের অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন