দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৫৮টি বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রানী বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫৫৮টি বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটক করা চোরাচালান পণ্যের সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন