দিনাজপুরে বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বাহাদুর বাজারস্থ নাট্য সমিতি মিলনায়তনে এই শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় সৈয়দ জাহাঙ্গীল আলম এমপি মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ফান্ডে দেড় লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।
দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের বিদায়ী সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক বিএনপি নেতা মোঃ মোস্তফা কামাল মিলন, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বারের পরিচালক ও মা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ রুবেল ইসলাম, গাউছিয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সৈয়দ সাগীর আহমেদ প্রমূখ।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও শ্রমিক ইউনিয়নের সদস্য সুবোধ রঞ্জন চন্দ ষষ্টী।
উল্লেখ্য, দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-
সভাপতি-মোঃ আব্দুল কাদের সমজান, সহ সভাপতি-মোঃ মাহফুজ আলম, সাধারণ সম্পাদক-মোঃ রাস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক-বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা, দপ্তর সম্পাদক-মোঃ মহিদুল ইসলাম, প্রচার সাম্পাদক মোঃ সম্রাট, কার্যকরি সদস্য মাহাবুর আলম, মোঃ গাফফার হোসেন, মোঃ পারভেজ, আব্দুল গনি ও মোঃ শওকত আলী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন