দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সমাজের অবক্ষয়, দুর্নীতি ও সহিংসতা প্রতিরোধে কবিতার কর্মবানী প্রতিষ্ঠিত করতে পারে কবিরা। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করি, তাহলে সম্প্রীতির একটি দিশে হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। শুক্রবার সাড়াদিনব্যাপী দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কবিতার ছোট কাগজ কাব্যকথার ৬ বছর পূর্তিতে অনুষ্ঠিত কাব্যকথা কবিতার উৎসব-২০২৬ এর ফেস্টুন, বেলুন ও কাব্যকথা বইয়ে মোড়ক উন্মোচনের ফিকা কেটে উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট কবি গোলাম কিবরিয়া পিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মনোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন কাব্যকথার সম্পাদক নিরঞ্জন হীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী দাস ঝন্টু। শুরুতে “সাম্প্রতিক বাংলা কবিতার বিন্যাস ও শৈলি”-শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ। উৎসবের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন শাহ-ই-মবিন জিন্নাহ, কবি ফরিদুল আজাদ মিলন, আলী ছায়েদ, কামরুজ্জামান গোপন, দিলরুবা শাহাদাৎ, জলিল আহমেদ, কামরুন বাহার আরিফ ও কাব্যকথা সম্পাদক নিরঞ্জন হীরা। বিভিন্ন পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি কমল কুজুর, মুনিরা লুবনা, কবি ও গবেষক বিধান দত্ত, মনিরা শাহনাজ চৌধুরী কেয়া ও কবিতা উৎসবের সদস্য সচিব নিরঞ্জন হিরা। আলোচক হিসেবে আলোচনা করেন কবি গবেষক আজহারুল আজাদ জুয়েল, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, কবি অদিতী রায়সহ অনেকে। এছাড়া “বাংলাদেশের ছোট কাগজঃ সংক্ষিপ্ত সমীক্ষা” এবং “সাহিত্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা”-শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রাজা সহিদুল আসলাম। সমাপনী পর্বে প্রধান অতিথি কবি ও গীতিকার এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার কবিতায় কিবরিয়া পিনু, সাহিত্য-সংগঠক হিসেবে ইসলাম রফিক, সম্পাদনায় দিলরুবা শাহাদাত, প্রকাশনায় নাহিদা আশরাফী এবং কবি ও সংগঠক হিসেবে মাহাবুবা আক্তার চৌধুরীকে উত্তরিও ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উৎসবে জোবায়ের আলী জুয়েল, মিতা চক্রবর্তী, স্বপ্না রানী রায়, নিরঞ্জন রায়, সোমা মালাকারসহ ৮০ জন কবি তার স্বরচিত কবিতা পাঠ করেন। শেষে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন