দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শুক্রবার (০৩ অক্টোবর ২০২৬) ৫টি সুষ্ঠু ও সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতে এবং হোম ডেলিভারি ও অপ্রয়োজনীয় সিজারিয়ানকে নিরুৎসাহিত করতে উপজেলা সমাজসেবা বিভাগের রোগী কল্যাণ সমিতির সহায়তায় এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের উদ্যোগে নবজাতকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফগণ।
এ সময় নবজাতকদের মা-বাবা ও উপস্থিত আত্মীয়-স্বজনদের প্রসূতি ওয়ার্ডের পাশে স্থাপিত ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো, ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা ও প্রয়োজনীয়তা এবং ৬ মাস পর বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর ও সুষম পরিপূরক খাবার সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানার নির্দেশনায় ভবিষ্যতে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরমাল ডেলিভারিতে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন