গাজীপুরে থানার পুলিশের সহযোগিতায় বিরল থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে জিআর সাজা (মৃত্যুদন্ডপ্রাপ্ত) ওয়ারেন্টের আসামি গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রো'র পুবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আসামি জিআর সাজা (মৃত্যুদন্ডপ্রাপ্ত) ওয়ারেন্টভূক্ত মোঃ ইমন হোসেন। তিনি বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকরি ইউনিয়নের জগতপুর মহাজন পাড়ার মোঃ হাবিবুর রহমান ওরফে বাবু এর ছেলে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযান টিম আসামি সহ গাজীপুর থেকে থানার উদ্দেশ্যে রওনা করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন