অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার দৈনিক প্রতিদিনের বার্তা ও জাতীয় দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হামলা, ভয়ভীতি বা হুমকির মাধ্যমে দমিয়ে রাখার যেকোনো অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
আমরা অবিলম্বে হামলায় জড়িত সকল হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিক আব্দুল বারী দুলালের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানাচ্ছি।
দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন