বিরলে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারী ৫ জুন শুক্রবার বিরল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসবের পর দত্তক গ্রহণের জন্য আবেদন জমা চলমান রয়েছে|
১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে| মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক| উল্লেখ্য, ৫ জুন শুক্রবার সকাল ৭ টায় বিরল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন গর্ভবতী অজ্ঞাত মহিলাকে ভর্তি করানো হলে সেখানে একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে| নবজাতক শিশুটিকে দত্তক বা লালন-পালনের উদ্দেশ্যে নেয়ার জন্য বিভিন্ন ব্যক্তি আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ভীড় করে|
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজিউল ইসলাম জানান, ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত দত্তক গ্রহণেচ্ছুক ব্যাক্তিবর্গের নিকট আবেদন গ্রহণ করা হবে| ১৪-১৫ জুন যাচাই বাছাই করা হবে এবং যোগ্য পরিবার পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে| দত্তক দেয়ার উপযোগী পরিবার না পাওয়া গেলে ছোটমনি নিবাস-এ প্রেরণ করা হবে| রবিবার উপজেলা শিশু কল্যাণ সমিতির এক সভায় এ সিদ্ধান্তসমূহ নেয়া হয়| আবেদনকারীদের লিখিত আবেদন এর সাথে ¯^ামী-স্ত্রী উভয়ের জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট আকারের ছবি এবং চাকুরীজীবী হলে সাথে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র জমা দিতে হবে|
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন