দিনাজপুরের পার্বতীপুরের ৭নং মোস্তফাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দলকে সু-সংগঠিত করতে ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেবকুন্ডা প্রাইমারি স্কুল মাঠে ও সন্ধ্যা ৬ টায় ৯নং ওয়ার্ড হরিহরপুর বালুপাড়া মাঠে মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা ও করা হয়।
এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবেদুর রহমান ( আবিদ )। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম শাহ্, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক, প্রধান বক্তা,পার্বতীপুর উপজেলা বিএনপি ও ভারপ্রাপ্ত আহবায়ক মমিনুল ইসলাম ( ডাক্তার )। এছাড়াও অনুষ্ঠানে মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন