শারদীয় দুর্গাপূজা বিসর্জনের পরের দিন দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জে ঐতিহাসিক আদিবাসীদের মিলন মেলা বাসিয়া হাটি নামে পরিচিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২ অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ দূর্গা মন্ডপ চত্বরে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে মিলন মেলার প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
সভায় ঐতিহ্যবাহী বাসিয়া হাটি আদিবাসী মিলন মেলাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও মেলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন