দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস-এর সঞ্চালনায় নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস।
এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন