প্রায় এক বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন কণ্ঠশিল্পী সানি আজাদ। ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে থাকলেও এবার নতুন গান নিয়ে আবারো সরব হচ্ছেন তিনি। ‘লোকে বলে ভুল’ শিরোনামের গানটি দিয়ে সংগীতে ফিরছেন এই শিল্পী।
শেখ আলমাছের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এফএ প্রিতম। গানটির মিক্স ও মাস্টারিং করেছেন ওয়াহেদ শাহীন। এতে সানি আজাদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এফএ প্রিতম নিজেও।
ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’। বিষয়টি জানিয়েছেন সানি আজাদ নিজেই।
নতুন গান প্রসঙ্গে সানি আজাদ বলেন, “ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘ প্রায় এক বছর নতুন কোনো গান প্রকাশ করা হয়নি। আবারো গানে ফিরছি। গানটির কথাগুলো অনেক সুন্দর। প্রিতমও গানটির অসাধারণ মিউজিক করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”
তিনি আরো বলেন, “এখন থেকে নিয়মিতই গান প্রকাশ করব। এছাড়া, আরো বেশ কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে।”
গীতিকার শেখ আলমাছ বলেন, “সানি আজাদ গানটি অসাধারণ গেয়েছেন। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন