বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে "পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি নারীর সংকট নিরসন করি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (৮ জুন-২০২৬) দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ীতে এই বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীত সদস্য কানিজ রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য শিবানী উড়াওসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ|
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে নারীরা নানামুখী সংকটের মুখোমুখি হচ্ছেন| টেকসই ভবিষ্যৎ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সংকট নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি| ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের বিকল্প নেই| পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, নীতিগত সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা| আলোচনা সভার পর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ রায়সাহেব বাড়ী প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন|