দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের বড়দিঘী, মহলবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে দীপ চন্দ্র (সাড়ে ৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল দশটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দীপ চন্দ্র ওই একই ইউনিয়নের বড়দিঘী, মহলবাড়ী এলাকার শুভ চন্দ্র রায়ের একমাত্র পুত্র।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায় আজ শনিবার সকাল ১০টার আরেকটি বাচ্চার সাথে খেলার এক পর্যায়ে অগোচরে দুই শিশুই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে, পরে পুকুরের পানিতে একজন বাচ্চাকে হাবুডুবু অবস্থায় দেখতে পাওয়া গেলে তাকে আশংকামুক্ত অবস্থায় উদ্ধার করা হয় অন্যদিকে ডুবন্ত দীপ চন্দ্রকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়, পরে দ্রুত তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন