দিনাজপুরে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান এবং হ্যান্ডবিল/লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখা।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে এই সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে রেলওয়ে স্টেশন এলাকা ও ঐতিহ্যবাহী বাহাদুর বাজারের কাঁচাবাজারসহ শহরের বিভিন্ন জনবহুল ও বাণিজ্যিক এলাকায় প্রচারণা চালানো হয়। এ সময় সড়কের পাশে জমা থাকা আবর্জনার স্তূপে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটানো হয়। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার এবং পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের উপায় সংবলিত লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল, সদর উপজেলা জামায়াতের আমির মােঃ মেহরাব আলী, সাধারণ সম্পাদক মােঃ সিরাজুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি আলাইকুম হাসান রাসেল, ইসলামী ছাত্রশিবির আসার সভাপতি মোঃ মাসুদ রানা, দিনাজপুর সরকারি কলেজ শাখা সভাপতি মোঃ আবু হানিফসহ দিনাজপুর শহর, সদর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় দায়িত্বশীল ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হলো জনসচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা। জমে থাকা পানিতে যেন এডিস মশা বংশবৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিজ উদ্যোগেই আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন