দিনাজপুরের বিরামপুরে মহামারী ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে সভা ও প্রচারপত্র বিলি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত পৌরশহরের ঢাকামোড়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক।
সভা শেষে জামায়াতের নেতাকর্মীরা বিরামপুর ঢাকামোড়, অবসর সিনেমা মোড় ও পূর্বপাড়ায় এলাকায় বিভিন্ন দোকানি ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন। এ সময় ওই এলাকায় রাস্তার পাশে ড্রেনে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে প্রতিশেষক ছিটানো হয়।
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচিতে অন্যদের মধ্যে জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, জেলা ইউনিট সদস্য এহসানুল হক, পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৪ অক্টোবর দেশব্যাপী একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন