হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃ অনুষদীয় ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী), টেবিল টেনিস, দাবা, ক্যারাম এবং আন্তঃহল ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় হাবিপ্রবিজিমনেসিয়ামেইনডোর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারারপ্রফেসর ড. মো.মাসুদুল হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, আন্তঃঅনুষদীয় এবং আন্তঃহল ইনডোর ক্রীড়াপ্রতিযোগিতাশিক্ষার্থীদেরমাঝে সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ব ও সৌহাদর্য বৃদ্ধির একটি চমৎকার সুযোগ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশের অন্যতম মাধ্যম। আজকের এই আয়োজনতোমাদের মেধার পাশাপাশি প্রতিভাও সক্ষমতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকারাখবে। তোমরা মাঠে নামবে আত্মবিশ্বাস নিয়ে, খেলবেসাহস ও সততার সঙ্গে। মনেরাখবে, প্রতিটিজয় তোমাকেআনন্দদেবে, আর প্রতিটি পরাজয় তোমাকে আরও শক্তিশালী হওয়ার শিক্ষা দেবে। তাইফলাফলনয়, নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতাই হোক তোমাদের মূল শক্তি। পারস্পরিকশ্রদ্ধা ও ক্রীড়াসুলভমনোভাববজায় রেখে প্রতিযোগিতাকে আনন্দময় করে তুলবে। তোমাদের সাফল্য হাবিপ্রবির গৌরবকেআরও সমৃদ্ধ করবে-এইপ্রত্যাশাকরি। পরিশেষে, আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ক্রীড়াপ্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনাকরছি।পাশাপাশি এ প্রতিযোগিতাআয়োজনের সাথে সংশ্লিষ্টসকলকেধন্যবাদ এবংপ্রতিযোগিতায়অংশগ্রহণকারীসকল দল ও খেলোয়াড়দের শুভেচ্ছা ও আন্তরিকঅভিনন্দন।
শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীনপ্রফেসর ড. মো. হাসানুজ্জামান, কৃষিঅনুষদের ডীনপ্রফেসর ড. মো. মনিরুজ্জমানবাহাদুর, কম্পিউটারসায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংঅনুষদের ডীনপ্রফেসর ড. মো. জামিলসুলতান, বিজনেস স্টাডিজঅনুষদের ডীনপ্রফেসর ড.মো.জামাল উদ্দিন, ফিসারিজ অনুষদের ডীন প্রফেসর মো.ফরিদুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. এসএম কামরুল হাসান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম, সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মো. আব্দুর রশীদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো.আবুহাসান,খুরশীদ জাহানহকহলএরহলসুপারপ্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, শহীদ রাষ্ট্রপতিজিয়াউররহমানহলএরহলসুপারপ্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বেগম রোকেয়া হল এর হলসুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনভূঞা, বিজয় ২৪ হল এর হলসুপার প্রফেসর ড. মো. নিজামউদ্দীন,শহীদ আবরারফাহাদ হলএরহলসুপারপ্রফেসর ড. আবুলকালাম, শহীদ নূর হোসেনহল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুররহমানহাফিজ, ছাত্রপরামর্শ ও নির্দেশনাবিভাগেরপরিচালকপ্রফেসর ড. এসএমএমদাদুলহাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুলহাসান, আইটি সেল-এর কো-অর্ডিনেটরপ্রফেসর মো. মামুনার রশিদসহ বিভিন্ন অনুষদীয় শিক্ষকবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো.মাসুদ রানাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন