সোমবার ছিল বিশ্ব শিক্ষক দিবস। প্রতিদিনের মত সকাল নয়টায় বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান শিক্ষক নুর আজম (৫৬)। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা তাকে শিক্ষক দিবসের ফুলেল শুভেচ্ছা জানিয়েছিল। এর কিছুক্ষন পর চা পান করতে পাশের বাজারে যাওয়ার পরই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক নুর আজম। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওযার পরই শেষ নিশ্বাষ ত্যাগ করেন তিনি। নুর আজম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও প্রোস্টেটের সমস্যায় আক্রান্ত ছিলেন।চাকুরি জীবনের শুরুতে তিনি সদর উপজেলার রাজনগর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে তিনি তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেন। সর্বশেষ ২০১৩ সাল থেকে তিনি মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান জানান, প্রধান শিক্ষক নুর আজম সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীরা শিক্ষক দিবস উপলক্ষে তঁাকে ফুল দিয়েছিল। পরে আমরা শ্রেণিকক্ষে চলে যাই। ঠিক ১০টা ২০ মিনিটে খবর পেলাম পাশের দোকান চা খেতে বসে স্যার হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করছিলেন। এ সময় আমাদের স্কুলের অফিস সহায়ক তঁাকে ইজিবাইকে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পরে আমরাও গিয়ে দেখি তিনি মারা গেছেন। চোখের সামনে স্যারকে আসতে দেখলাম, মুহূতেই তঁার এমন চলে যাওয়া কেন জানি বিশ্বাসই করতে পারছি না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন