জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন করা হয়েছে, তা অধ্যাদেশ থেকে আইনে পরিণত করা হয়েছে এবং এর বৈধতা রয়েছে। তবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করতে সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে তা অন্তর্ভুক্ত করা হবে।
বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার প্রস্তাবের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তার দোসর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের আদালতে চলমান মামলাগুলোর বিচার ত্বরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন