অবশেষে সকল অনিশ্চয়তা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় গেজেটভুক্ত হয়েছেন নীলফামারীর অদম্য মেধাবী সোহেল রানা। শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে সারাদেশের মধ্যে মেধাক্রমে ১ম স্থান অধিকার করেও প্রথম দফার চূড়ান্ত নিয়োগের গেজেটে তার নাম না থাকায় এক আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বিতীয় দফার সম্পূরক গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা আবু হোসেন পেশায় একজন সাধারণ কৃষক এবং মা সাহিদা বেগম গৃহিণী।
অভাব-অনটনের নুন আনতে পান্তা ফুরানো সংসারে বড় হলেও পড়াশোনার প্রতি সোহেল রানার অদম্য আগ্রহ ও স্বপ্ন কখনো দমে যায়নি। প্রতিকূল পরিস্থিতিকে জয় করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সফলতার সাথে সম্পন্ন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন