অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৬ অক্টোবর-২০২৬ মঙ্গলবার সকাল দশটায় শহরের লায়ন্স মোড় ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান, ডিরেক্টর লায়ন মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা ,ডিরেক্টর লায়ন মোঃ রফিকুল আমিন বাবু, লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। প্রায় দের শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল হান্নান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন