পঞ্চগড়ের আলোচিত আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নাইমুজ্জামান ভূইয়া পঞ্চগড় জেলায় অবস্থান করছেন—এমন তথ্যে ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, তিনি পঞ্চগড়ের আলোচিত আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন