বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম, ইমরুল কায়েশ ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী'র সাথে দিনাজপুরে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো'র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল লতিফ, আব্দুল হালিম, জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আইনজীবী সমিতির সাবেক সাবেক সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় আদালতে মামলার জট কমাতে দ্রুত বিচার সম্পন্ন করার অনুরোধ করা হয়। এছাড়া বিচারকের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগ প্রদান, নতুন বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এআইয়ের মাধ্যমে কোন মামলার রায় প্রদান না করা ও নতুন ভবনে লিফটের ব্যবস্থা করার অনুরোধ করা হয়।
বিচারপতি শিকদার মাহমুদুর রাজী বলেন, দুর্নীতি আগে ছিল ৫ শতাংশ বর্তমানে হয়েছে ৯৫ শতাংশ। সুতারাং এ ব্যাপারে সকল সচেতন হওয়ার আহবান জানান।
বিচারপতি কে এম ইমরুল কায়েস বলেন, একজন গ্রামের গরিব মানুষ গরু-ছাগল বিক্রি করে মামলা করতে আসে। তাই মানবিক কারণে তাদের কাছ অতিরিক্ত কোন টাকা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতিদ্বয় পর্যায়ক্রমে জেলা বারের সব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, অতিরিক্ত জিপি, অতিরিক্ত পিপি, সহকারী জিপি, সহকারী পিপি, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রবীন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন