দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে এসব কথা বলেন রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমান সরকার জনগণের সরকার। কোন নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার।
এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে হবে সকলের প্রচেষ্টায়। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশনা দিয়েছেন পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার, যাতে করে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে।
রিজভী আরো বলেন, আগে ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকা করে নেওয়া হতো এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন