দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান অব্যাহত রয়েছে।
এবার মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন আরও দুই যুবক। যোগদানকারীরা হলেন- মোঃ মুক্তারুল ইসলাম ও মোঃ তুহিন ইসলাম।
আজ ৬ নং নিজপাড়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনে যোগদান করেন।
এসময় তাদেরকে টুপি পরিয়ে বরণ করে নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ৬ নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম।
মাওলানা সিরাজুল ইসলাম বলেন, "দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি চায়। মানুষ এখন ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চায়। এজন্যই সর্বস্তরের মানুষ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে।"
নবাগত সদস্যরা বলেন, আমরা মাওলানা সিরাজুল ইসলামের সৎ নেতৃত্বে আস্থা রেখে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। ৬ নং নিজপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে আমরা তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন