ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও বর্নিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের ক্যাম্পাস-৪ মাঠে আলোচনা সভা, মেধাবীদের পুরুষ্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প,শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, তৃষার্ত পথিককে সরবত পান, অসহায় দু:স্থদের মাঝে খাদ্য বিতরন এবং স্থানীয় ফানসিটি শিশু পার্কে শিক্ষাথী ও অভিভাববকদের জন্য উম্মুক্ত বিনোদনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠান পরিচালক সভায় তার বক্তব্যে বলেছেন, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য ১৫ বছর হয়ত খুব বেশী সময় নয় কিন্তু নি:সন্দেহে একটি গুরুত্বর্পুর্ন মা্ইলফলক।
সকাল ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মো: ইকরামুল হক, সাংগাঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, প্রতিষ্ঠানের পরিচালক ইত্তাশাম-উল হক মিম ও উপদেষ্ঠা ফজলুল হক চৌধুরী প্রমুখ। পরে ক্ষুদে প্রতিভা উৎসব, ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। সকাল ১১ টায় শুরু হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। একজন শিশু বিশেষজ্ঞ, একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও একজন গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ দিনভর শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন। এর সাথে শিশুদের বিনোদনের জন্য ২ টি হাতি ও ২ টি ঘোড়া সাজিয়ে শহর প্রদক্ষিন ও শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহরের জেডি ফিলিং ষ্টেশন থেকে গুয়াগাও মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীরা, সাথে চলে ক্লান্ত পথিকদের সরবত পান। পরে স্থানীয় ফানসিটি শিশুপাকে শির্ক্ষার্থী ও অভিভাবকদের জন্য উম্মুক্ত বিনোদনের ব্যবস্থা করা হয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠান পরিচালক ইত্তাশাম-উল-হক বলেন, “শিক্ষা হোক জ্ঞানের আলো, নৈতিকতা হোক জীবনের ভিত্তি” এই প্রত্যয়কে ধারন করে আল-হাসানাহ স্কুল এন্ড কলেজ আজ গৌরবময় পথচলার ১৫ তম বছরে পদার্পন করেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ বছর হয়তো সময়ের বিচারে খুব দীর্ঘ সময় নয় কিন্তু একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক।
সমাপনী বক্তৃতায় অধ্যক্ষ রাশেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই আমাদের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শুধু পাঠ্য-বইযের জ্ঞান-অর্জনে সীমাবদ্ধ না রেখে তাদেরকে সৎ, নৈতিক, শৃঙ্খলাবোধসম্পন্ন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। কারন প্রকৃত শিক্ষা মানুষের চিন্তা ও বিবেক কে জাগ্রত করে; আর নেতিক শিক্ষা সেই জ্ঞানকে সঠিক পথে পরিচালিত করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন