দিনাজপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ)-এর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিশেষ 'ব্যবসায়ী সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। “টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই স্লোগানকে সামনে রেখে ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহরের বালুবাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডাব্লিউএফ রংপুর অঞ্চলের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম,
আইবিডাব্লিউএফ দিনাজপুরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক সেলিম রেজা, ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ, দিনাজপুরের চেয়ারম্যান রাজিবুর রহমান পলাশ, ছাত্র প্রতিনিধি মোঃ মাসুদ রানা।
এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান, শহর শাখার উপদেষ্টা কামরুল হাসান রাসেল, বিরল উপজেলা উপদেষ্টা হাফেজ আব্দুর রশিদ, সকল ব্যবসায়ী মাওলানা আশরাফুল প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক শুভেচ্ছা জ্ঞাপন করেন আইবিডাব্লিউএফ দিনাজপুর জেলা শাখার সেক্রেটারী মোঃ রাশেদুন নবী বাবু।
সমাবেশে বক্তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, স্বল্প পুঁজিতে ব্যবসার প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাত্র ১০ হাজার টাকার স্বল্প পুঁজিতে কীভাবে সফল ব্যবসার যাত্রা শুরু করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন