ভরা মৌসুমে আশানুরুপ বৃষ্টির দেখা না মিললেও আশ্বিনের শেষ সপ্তাহে হঠাৎ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের আগাম সবজি এবং আলুর মাঠ। দিনভর বৃষ্টিতে ফসলের মাঠ তািলয়ে যাওয়ার কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাজ। তেল সার সংকটের দুর্ভোগের রেশ কাটতে না কাটতেই হঠাৎ বৃষ্টি তাদের মাঝে দেখা দিয়েছে নতুন শঙ্কা। তবে দ্রুত পানি নেমে গেলে খুব একটা ক্ষতি হবে না বলে মনে করছে কৃষি অফিস।
কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় মোট কৃষি জমির পরিমান ৩২হাজার ৮৯৬হেক্টর। এর মধ্যে আমন ২৯হাজার ৫৯২হেক্টর, আগাম আলু ৪০হেক্টর, ফুলকপি ৩১২হেক্টর, বাঁধাকপি ৫৫হেক্টর, বেগুন ২০০হেক্টর, শশা ৩০হেক্টর, লাউ ৮৩হেক্টর, সিম ১২হেক্টর এবং করলা ২হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। বাকী জমিতে অন্যান্য ফসল আবাদ করা হয়।
তবে কৃষি অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনব্যাপী ৪৭মিলিমিটার বৃষ্টিপাতের ফলে তলিয়ে যায় উপজেলার বেশির ভাগ ফসলের মাঠ। এই বৃষ্টিতে শ্রমজীবি মানুষের জীবনযাত্রায় বেশ প্রভাব পড়ার পাশাপাশি আগাম আলু, শাকসবজি ও রবি মৌসুমের বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের সবজি চাষী মোঃ শরিফুল ইসলাম বলেন, প্রায় এক একর জমিতে আগাম জাতের ফুলকপির চারা লাগানো হয়েছে। কয়েকদিনের মধ্যে তা বাজারজাত করা হবে। কিন্ত হঠাৎ আমাদের বিপদ বাড়িয়ে দিয়েছে। বৃষির কারণে জমিতে পানি জমে গেলে ফসলের গোড়ায় পচন ধরার আশঙ্কা থাকে। ফলে গাছ মরে যাওয়ার সম্ভবনা থাকে। দ্রুত পানি সরে না গেলে জমির সব সবজির গোড়ায় পচন ধরে গাছ মরে যাবে। এতে কৃষক পুরোপুরি ক্ষতিগ্রস্থ হবে।
একই কথা জানিয়ে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের মহবুল ইসলাম জানান, সার নিয়ে নানা শংকা থাকার পরেও প্রায় ৭ একর জমিতে আগাম জাতের আলুর বীজ বপন করা হয়েছে। কিন্তু হঠাৎ বৃষিতে আলু বীজের মাটি ধুয়ে গেছে এবং জমিতে পানি জমে থাকার কারণে সব আলু পচে যাবে। এখন নতুন করে সেখানে আবার বীজ বপন করতে হবে। যা খরচ করেছিলাম তার সবটাই লজ।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাশেম আলী জানান, মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কৃষিতে বেশ ক্ষতির কারণ হয়ে দঁাড়ায়। বিশেষ করে আগাম সবজি কিংবা আলু চাষের ক্ষেত্রে এর প্রভাবটা বেশি পড়ে। তবে দ্রুত পানি নেমে গেলে খুব একটা ক্ষতি হবে না। তাছাড়া এ ব্যাপারে করণীয় বিষয়ে পরামর্শ দিতে আমরা সার্বক্ষণিক মাঠে আছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন