দিনাজপুরের হিলিতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে জনজীবনে অনুভূত হচ্ছে শীতের আমেজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচলও কিছুটা কমেছে।
ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শীতের অনুভূতি বেশি দেখা গেছে। অনেককে গরম কাপড় পরতে দেখা গেছে।
হিলি বাজার ও বিভিন্ন সড়কে বৃষ্টির কারণে স্বাভাবিকের তুলনায় মানুষের উপস্থিতি কম ছিল। তবে বৃষ্টির মধ্যেও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ ছাতা মাথায় চলাচল করছেন।
স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও বৃহস্পতিবারের বৃষ্টিতে শীতের আমেজ আরও বেড়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন