দিনাজপুরের
বীরগঞ্জে স্নেহা দাস (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বলাকা মোড় নতুনপাড়া এলাকার ২য় তলা ঘর থেকে স্নেহা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্নেহা রানী দাস নতুনপাড়া এলাকার মনি চন্দ্র দাসের মেয়ে এবং স্থানীয় ইব্রাহিম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রাইভেট টিচার টিউশন করতে আসলে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় পুলিশ কে সংবাদ দেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে সে শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বেলা ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন