দিনাজপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে দিনাজপুর ফাসিলাডাঙ্গা মাঠে অনুষ্ঠিত এ খেলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা দল ৩-০ গোলে পঞ্চগড় জেলা দলকে পরাজিত করে জয়লাভ করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করে পার্বতীপুর উপজেলা দল। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে।
শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য মাসুদ রানা।
ফাসিলাডাঙ্গা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আইনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন,
জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ১ নং সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ লতিফুল ইসলাম লিপন,
পৌর শ্রমিকদলের সহসভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ওয়াজকুরুনী (গাটু) ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ।
এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, ফাসিলাডাঙ্গার সভাপতি, ৫ নম্বর শশরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটির আয়োজন করেন ফাসিলাডাঙ্গা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. ইউসুফ আলী পল্টু।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। খেলাধুলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন