দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী মহারাজা স্কুল মাঠসংলগ্ন এলাকায় নবনির্মিত এ মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং গণপূর্ত অধিদপ্তরের নির্মাণকাজ বাস্তবায়নে স্থাপনাটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতি দেখা যায়। উদ্বোধন শেষে মসজিদে জুমার নামাজ আদায় করেন তাঁরা।
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় উপাসনার পাশাপাশি ইসলামি শিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাÐ পরিচালনার জন্য ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।এ ধরনের স্থাপনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা ও ইসলামিক সংস্কৃতিচর্চার পরিসর সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মসজিদে জুমার নামাজ আদায় করেন। নতুন এ স্থাপনাকে ঘিরে স্থানীয়ভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন