দিনাজপুরের নবাবগঞ্জ কারিগরি কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
রোববার নবাবগঞ্জ কারিগরি কলেজের প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ অধ্যাপক ডা এজেড এম জাহিদ হোসেন (এমপি)। দিনাজপুর জেলা শিক্ষা প্রকৌশলের বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৩১ লাখ।
নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মো.আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, জেলা নির্বাহী প্রকৌশলী মো.বেলাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী,শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ ও শ্রেণিকক্ষ সংকট দূর করণে এ আধুনিকমানের একাডেমিক ভবন নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন