এলাকাবাসীর প্রত্যাশাকে সামনে রেখে ১০ অক্টোবর - ২০২৬ শনিবার মুদিপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আলম শামিম ওয়ার্ডের এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন
সভায় এলাকার সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ভাঙা রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জন্মনিবন্ধন বা নাগরিক সনদ প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি না রাখার দাবি জানান স্থানীয়রা।
এলাকাবাসীর উদ্দ্যেশে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আলম শামীম বলেন, "আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান রায় দিয়ে আসন্ন দিনাজপুর পৌরসভায় এই ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন, তবে এই ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা বৈষম্য থাকবে না। আপনাদের প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা আমার প্রধান লক্ষ্য।" তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। আমি আপনাদের কোনো মনগড়া প্রতিশ্রুতি দিতে আসিনি, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।"
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকাবাসী মোঃ আরাফাত উল্লাহ খোকন, মোঃ আবুল কাশেম, মজিবর রহমান, মোঃ জাফরুল আলম, মোজাহার আলী, মোঃ নুর আলম, মোঃ আব্দুর রহিম, সেলিম রেজা, এম কাইয়ুম দিলীপ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এলাকার প্রকৃত উন্নয়নে সৎ, যোগ্য এবং সবসময় পাশে পাওয়া যায় একজন তরুণ ও জনবান্ধব নেতা রবিউল আলম শামীমকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা জরুরি। তার হাতকে শক্তিশালী করতে পারলে ২নং ওয়ার্ড উন্নয়নে এগিয়ে যাবে। মত বিনিময়সভা শেষে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুদিপাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব আবুল কাশেম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন