দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কল্যাণী সম্ভুগাঁও ঐক্য গোল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের কল্যাণী ঈদগাহ মাঠে টিম সেতাবগঞ্জ ও ঠাকুরগাঁও ফুটবল একাদশের মধ্যে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ওয়াসিম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ূন আহমেদ ইফতি, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মোছা. হোসেন আরা বেগম এবং বিশিষ্ট ব্যবসায়ী আলামিন।
এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জের এ.কে.বি. সায়মা খেলাঘরের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানে রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন মো. শাহিনুর রহমান।
স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন