শুভ মহালয়া উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় পঞ্চমবারের মতো সমবেত শ্রীশ্রী পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভবানীপুরে ভবানীপুর মানব সেবা সংগঠন ও গ্রামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা (বাদশা), ২ নম্বর রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তালেব এবং কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুন চন্দ্র দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঠুন সরকার।
শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পিতৃ-মাতৃ পূজা, ধর্মীয় আলোচনা ও বাউল কীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ চর্চা, পিতৃ-মাতৃ শ্রদ্ধা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ, আয়োজক সংগঠনের সদস্য ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন