নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার চোখ’-এর ২০তম বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
২০০৭ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু করা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গতকাল বর্ণিল উৎসবে ১৯ বছর পূর্ণ করল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন