দিনাজপুরের বীরগঞ্জে ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভীর চৌধুরী, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী এবং মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা উদ্যাপনকালে সবাইকে সচেতন থাকার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের মধ্য দিয়ে সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন