গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নাফিসা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের জিরাই গ্রামে এ ঘটনা ঘটে।
নাফিসা ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে খেলছিল নাফিসা। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দীর্ঘ সময় খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রে একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন