দিনাজপুরে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বেড়েছে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রতিদিন মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে নারী-পুরুষরা। তবে এসব ভর্তি রোগী ঢাকাসহ বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে বলে চিকিৎসকরা জানান। অন্যদিকে বেশীরভাগ রোগী ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ীও ফিরেছেন।
হাসপাতালে সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে রোগীদের আলাদা ওয়ার্ডে মশারীর ভিতরে রাখা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, কেউ ঢাকা, কেউ বা গাজীপুর ,খুলনা বা চট্টগ্রাম থেকে জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যথা নিয়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। পরীক্ষা নীরিক্ষার পর পজেটিভ হলে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দিনাজপুর মেডকিলে কলেজ হাসপাতালে নারী-পুরুঘ ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ৩টি ওয়ার্ড খোলা হয়েছে। জরুরি বিভাগ ও বহি:বিভাগে বিভিন্ন অঞ্চল থেকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্টসহ ডেগুর নানা উপসর্গ নিয়ে এসে চিকিৎসা নিচ্ছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওর্য়াডে চিকিৎসা নিচ্ছেন ৩৪জন। এসব রোগীকে সার্বক্ষনিক পর্যবেক্ষনে রাখছেন চিকিৎসক ও নার্সরা। ডেঙ্গু রোগীদের ২৪ ঘন্টা মশারীর ভিতরে রাখা হয়েছে। শরীর, মাথা ব্যথার কারনে খাওয়ার রুচি কমে গেছে।
রোগীর স্বজনরা জানান, তাদের নিকট আত্বীয়রা ডেঙ্গু উপর্সগ দেখা দিলে ঢাকা থেকে দিনাজপুরে এনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখানেন চিকিৎসা সেবায় সন্তুষ্ঠ বলে জানান তারা।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ইনচার্জ সাকলাইন সাঈদ সরন জানান, ডেঙ্গু আক্রান্ত হলে সঠিক চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। হাসপাতালে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির জানান, আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে। শনিবার এই হাসপাতালে ভর্তি আছে ৩৪জন আক্রান্ত রোগী। তবে এখন পর্যন্ত লোকালী কোন আক্রান্ত রোগী পায়নি। এরা ঢাকাসহ দেশের অন্য এলাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি জানান, দিনাজপুরে চলতি বছরের জানুয়ারী থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৭৬ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছে ৬২৯জন। এ পর্যন্ত মারা গেছে ২ জন। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৫জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন