দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের প্রথম সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুহুল আমিন বাবু।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, যুবদল নেতা মো. সাবুল ইসলাম ও মো. আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসাবুল ইসলাম মুসা, ৮নং ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আক্কাস আলী বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী খেলায় রংপুরের হারাগাছ ও চিরিরবন্দর দল মুখোমুখি হয়। খেলা ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন